কাপ্তাই হ্রদে পর্যটকবাহী নৌকাডুবি

রাঙামাটি প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৬আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৬

রাঙামাটিতে কাপ্তাই হ্রদে ভ্রমণের সময়ে পর্যটকবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার কিছু আগে রাঙামাটি-বরকল সুবলং নৌ-চ্যানেলের শীলছড়িমুখ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, সুবলং বাজার এলাকা থেকে ফেরার সময় কাঠের বোটটি শীলছড়িমুখ এলাকায় এসে কাপ্তাই হ্রদে ডুবে যায়। এ সময় আশপাশের নৌকা থেকে মানুষ এসে তাদের উদ্ধার করে। নৌকাটিতে প্রায় নারী ও শিশুসহ ২০ থেকে ২২ জন ছিল। দ্রুত উদ্ধার করায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার সময় পর্যটকরা নৌকার ছাদেই অবস্থান করছিলেন এবং কারও কাছে লাইফ জ্যাকেট ছিল না।

চট্টগ্রাম পতেঙ্গার এনপি গ্যাস কোম্পানির সিবিএর সভাপতি মনির হোসেন জানান, এটি কোম্পানির সদস্যদের পরিবারদের নিয়ে রাঙামাটি ভ্রমণে আসা। তবে গতকাল কিছু সদস্য ও তার পরিবার মিলে কাপ্তাই হ্রদে বেড়াতে যান। তখন তাদের নৌকাটি ছোট ছিল এবং সবাই ছাদে বসে ছিল। তখন পাশ থেকে বড় একটি নৌকার ঢেউয়ে এটি উল্টে যায়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

রাঙামাটি আবাসিক হোটেল মালিক সভাপতি মোস্তফা কামাল উদ্দিন জানান, এনপি গ্যাস কোম্পানি চট্টগ্রাম পতেঙ্গা থেকে প্রায় শতাধিক পর্যটক রাঙামাটি বেড়াতে আসেন। ৯টি রুম নিয়ে আমার হোটেলও কিছু ছিল। তবে যতটুকু জানতে পেরেছি। তাদের মূল অনুষ্ঠান আজ। অনেকে বৃহস্পতিবার রাঙামাটি বেড়াতে এসে কাপ্তাই হ্রদে ভ্রমণ করে। তখন এই নৌকাডুবির ঘটনা ঘটে।

রাঙামাটি ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, নৌকাটির তুলনায় যাত্রী বেশি ছিল এবং সবাই ছাদে বসে ছিল। লাইফ জ্যাকেট থাকলেও পর্যাপ্ত ছিল না এবং যা ছিল তাও পর্যটকরা পরিধান করেনি বলে শুনেছি। বিভিন্ন ঘাট থেকে পর্যটকদের ওঠানামা করে এবং আমাদের লোকবলের সংকটের কারণে আমরাও সেইভাবে বিষয়টি দেখার সুযোগও পাইনি। তবে বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে ঘাট কমিয়ে আনা যায় কি না।

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আসরাফী বলেন, আমরা বিষয়টি অবগত। আইনশৃঙ্খলা বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার বোট মালিক সমিতিগুলোর সঙ্গে কথা বলেছে। আর পর্যটন তো জেলা পরিষদের কাছে ন্যস্ত বিষয়টি তারা ভালো বলতে পারবেন।

/এফআর/
সম্পর্কিত
পদ্মায় ভেসে গেলেন মা-সহ সবাই, অলৌকিকভাবে বেঁচে রইলো ২০ দিনের শিশু
উত্তর সাইপ্রাসে ২৭০ জন যাত্রী নিয়ে ফেরিডুবি, নিহত ৭
হাওরে ডুবে গেলো অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা, নিখোঁজ ৪
সর্বশেষ খবর
পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের রুল
পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের রুল
এআইয়ের দৌড়, বাংলাদেশ কতটা প্রস্তুত 
এআইয়ের দৌড়, বাংলাদেশ কতটা প্রস্তুত 
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ, দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেললো অস্ট্রেলিয়া
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ, দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেললো অস্ট্রেলিয়া
প্রথম স্ত্রীসহ গাজী নজরুলের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ 
প্রথম স্ত্রীসহ গাজী নজরুলের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ 
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম